চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও ‘মঙ্গল’ বাদ, নববর্ষে থাকছে ‘আনন্দ শোভাযাত্রা’

বর্ষবরণে চারুকলায় প্রস্তুতি শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবারও বাংলা নববর্ষ উদযাপনে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি ব্যবহার না করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।

সোমবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে ঢাকের বাদ্য আর চিত্রাঙ্কনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়।

বঙ্গাব্দ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সরকার ইতোমধ্যে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ‘বর্ষবরণ শোভাযাত্রা’ আয়োজনের কথা বলা হয়েছে। এতে করে আগের ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি এবারও বাদ পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, আগের ধারাবাহিকতা বজায় রেখেই আয়োজন করা হচ্ছে। তার ভাষায়, প্রথমদিকে শোভাযাত্রার নাম ছিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, যা পরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত হয়। এবার তারা সেই প্রাথমিক নাম ও ধারাবাহিকতাকেই ফিরিয়ে আনছেন এবং আয়োজনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্য রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আশির দশকে চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা পরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত হয়ে ওঠে এবং ২০১৬ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ২০২৫ সালে প্রথমবারের মতো এর নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘মঙ্গল’ বাদআনন্দ শোভাযাত্রাচারুকলা অনুষদচারুকলায় প্রস্তুতি শুরুজয়নুল গ্যালারি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেল মা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT