চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
Bangladesh High Commission Changery signboard in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর, সাময়িকভাবে সেবা বন্ধ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ভিসা কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এরআগে ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেয়া বন্ধ করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন। দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে ‘ডিইউডিজিটাল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে।

Banglabid

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে প্রায় তিন শতাধিক বিক্ষোভকারী জমায়েত হন। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। বিক্ষোভ চলাকালে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাস হত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবি তোলা হয়।

পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ অফিস বন্ধ রাখার আহ্বান জানায়। প্রতিনিধিদলের এক সদস্য ডিইউডিজিটালের একজন কর্মকর্তাকে ফোন করে ভিসা অফিসের তালা না খুলতে এবং বাংলাদেশের ভিসাসংক্রান্ত ব্যানার বা বোর্ড সরিয়ে নেওয়ার অনুরোধ জানান।

ওই প্রতিনিধিদলের সদস্য পরে স্থানীয় গণমাধ্যমকে বলেন, সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বিষয়টি জানানো হবে। তাঁর দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলতে থাকলে ভারত থেকে কেউ যেন বাংলাদেশে ভ্রমণ বা ব্যবসা না করে এটাই তাঁদের অবস্থান।

Reneta

কলকাতা থেকে পাওয়া কূটনৈতিক সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ডিইউডিজিটাল সোমবার দুপুর তিনটার আগেই শিলিগুড়ির ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘটনার প্রেক্ষাপটে শিলিগুড়ির ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশন।

এদিকে একই দিনে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা হাইকমিশনারদিল্লিবাংলাদেশি ভিসাভারতভিসা বন্ধভিসা সেবা বন্ধশিলিগুড়ি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গত আসরের পুনরাবৃত্তি চান না রংপুর কোচ আর্থার

পরবর্তী

নোয়াখালীর হয়ে খেলতে পেরে বেশ খুশি হাসান মাহমুদ

পরবর্তী
নোয়াখালীর হয়ে খেলতে পেরে খুশি হাসান মাহমুদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর হয়ে খেলতে পেরে বেশ খুশি হাসান মাহমুদ

বাংলাদেশের পেশাজীবীদের নিন্দা জানাচ্ছেন মিজি ফখরুল, গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় পেশাজীবীদের নিন্দা

সর্বশেষ

১০ ইঞ্চির বদলে ৭ ইঞ্চির পিৎজা, গ্রাহককে ১০ হাজার ৫২০ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT