চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি নতুন বছরে পা দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A

ঘড়ির কাটায় এখন ১২ টা বেজে গেছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি নববর্ষের প্রথম দিন আজ। আরেকটি নতুন বছরে পা দিল পৃথিবী নামের এই গ্রহ। আরেকটি বছর যুক্ত হল বয়সের খাতায়, আরকেটি বার সূর্যকে প্রদক্ষিণ করলো পৃথিবী। ২০২৩ সালকে বিদায় জানিয়ে নানান আয়োজনের মাধ্যমে পুরোনো গ্লানি ভুলে ২০২৪ কে বরণ করে নিয়েছে পৃথিবীবাসী। নতুন বছরকে ঘিরে পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালন করা হচ্ছে নানান আয়োজন।

বর্ণিল আয়োজনে বিশ্বের প্রথম দেশ হিসেবে এই নতুন বছরকে বরণ করে নিয়েছে ওশেনিয়া মহাদেশের দেশ কিরিবাতি, সামোয়া ও টোঙ্গা। এরপরই ২০২৪ কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। ধীরে ধীরে এবার নতুন বছরকে স্বাগত জানালো বাংলাদেশ।

করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার, বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের উর্ধগতি, বিক্ষোভ, হামলাসহ নানা কারণে আলোচিত-সমালোচিত ছিল বিদায়ী ২০২৩। বাংলাদেশের জন্যও বছরটি ছিল মিশ্র অনুভূতির। একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও মেট্রোরেলের যাত্রা শুরু, দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা, বিশ্ব ব্যাংকের প্রশংসা, সার্বজনীন পেনশন চালু, মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়সহ ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাওয়া। অন্যদিকে, রাজনৈতিক বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা, হত্যা, দুর্ঘটনা, বিশিষ্ট রাজনীতিবিদদের মৃত্যু, মূল্যস্ফীতির কারণে সাধারণ জনগণের ভোগান্তি। এই ভাল-মন্দ সবকিছুকে সাথে নিয়েই ২০২৪ সালে পা দিল বাংলাদেশ।

নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, খ্রিষ্টীয় নববর্ষকে স্বাগত জানাতে বাংলাদেশও প্রস্তুত। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিষ্টাব্দ তাই আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে। রাষ্ট্রপতি বলেন, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সমাহার নিয়ে আমাদের জীবনে নববর্ষের আগমন ঘটে। তাই বিগত দিনের ভুল-ভ্রান্তি, ব্যর্থতা ও হতাশাকে দূরে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন ও ইতিবাচক পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত থাকতে হবে। এছাড়া একজনের আনন্দ যেন অন্যদের বিষাদের কারণ না হয় সেদিকে খেয়াল রেখে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদযাপনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

Reneta

বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, আজ আমরা যে সময়কে পেছনে ফেলে নতুন দিনের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছি, সে সময়ের যাবতীয় অর্জন আমাদের সম্মুখ যাত্রার শক্তিশালী সোপান হিসেবে কাজ করছে। তাই নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণের সোপান রচনা করার অনুপ্রেরণা। শেখ হাসিনা বলেন, নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক, সকল সংকট দূরীভূত হোক, সকল সংকীর্ণতা পরাভূত হোক এবং সকলের জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি।

নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। সকল শ্রেণী-পেশার মানুষ, বিশেষ করে যুব সমাজ মধ্যরাতে ১২ টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে নববর্ষের বিভিন্ন কর্মসূচি পালন করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৪আরেকটি নতুন বছরে পা দিল এই গ্রহইংরেজি নববর্ষনববর্ষশুভ নববর্ষশুভ নববর্ষে
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT