আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেছেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনতা পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।
রেজা কিবরিয়া বলেন, এই সরকারের অনেকেই এমন অনেক কাজ করেছে যে, তাদের দেশ থেকে পালাতে হবে।
তিনি বলেন, ড. ইউনুস ও এনজিওওয়ালাদের সরকারে দেশের মানুষের কোন উন্নতি হবে না। দেশের মানুষের আশা পুরন হবে না এ সরকারের অধীনে।
তিনি আরও বলেন, আসিফ নজরুল অর্ধশিক্ষিত, এদের হাতে সংস্কার দেওয়া উচিত না। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এ সরকার হলো অপদার্থ, শেখ হাসিনাকে দেশে আনা খুবই জরুরি।
রেজা কিবরিয়া বলেন, আমরা সম্ভবত ড. ইউনূসের কাছে খুব বেশি আশা করেছিলাম। কিন্তু দেখলাম, উনি একটি এনজিও সরকার গঠন করেছে।
বাংলাদেশ জনতা পার্টির ভাইস চেয়ারম্যান এবিএম ওয়ালিউর রহমান খান বলেন, বিএনপি ৩০০টি আসন। এরপর বৃহত্তর দল হলো জামায়াত ইসলামী বাংলাদেশ। বিএনপি যত চেষ্টাই করুক তাদের উদ্দেশ্য সফল হবে না। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্বাচনের মাঠ তৈরি করার দাবি জানান তিনি।
জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর (অব) আমিন আহমেদ আফসারী বলেন, জুলাই আন্দোলনে আশা আকাঙ্ক্ষা সবাই ব্যর্থ। শুধু তাই নয়, শহীদদের সংখ্যা প্রকাশ করতেও সরকার ব্যর্থ। তিনি আরও বলেন, সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন সংস্কার না করে নির্বাচন দিলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে আশরাফুল হক বলেন, জুলাই অভ্যুত্থান যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে হয়েছিল। ৩৬ জুলাই যারা মূল ভুমিকায় ছিলেন; তাদের সব জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু করার জন্য যা যা করা প্রয়োজন অবশ্যই বর্তমান সরকার তাই করবে।








