চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না: আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না। তার অভিযোগ, সংবিধান লঙ্ঘন করে বিএনপির একাধিক প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যদিও তাঁদের মধ্যে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগ রয়েছে।

রোববার ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না। বিএনপির অনেক প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে, যা সংবিধান পরিপন্থী।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এসব ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।

এনসিপি চেয়ারম্যান বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা সুষ্ঠু নির্বাচনের কোনো কনফিডেন্স পাচ্ছি না। এই অবস্থা চলতে থাকলে এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এনসিপি নেতারা অবিলম্বে কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াএনসিপিজাতীয় নাগরিক পার্টিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬সংবাদ সম্মেলন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

জুন ২৫, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘প্রিয়তমা’র প্রযোজক

জুন ২৫, ২০২৬

খেলার জন্য নেইমারের কোন ‘অনুপ্রেরণার’ প্রয়োজন হয় না

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষার ‘নতুন কারিকুলাম’ বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

জুন ২৫, ২০২৬

ফুটবল নিয়ে উন্মাদনা, পাড়া-মহল্লায় ‘ব্রাজেন্টিনা ক্লাব’!

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT