ফুটবল

‘সতীর্থ’ জিরুদের সাথে যেভাবে দেখা হচ্ছে আর্সেনাল কোচের

চ্যাম্পিয়ন্স লিগ

‘সতীর্থ’ জিরুদের সাথে যেভাবে দেখা হচ্ছে আর্সেনাল কোচের

রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে নামবে আর্সেনাল। ঘরের মাঠে নামার আগে একসময়কার ক্লাব সতীর্থ অলিভিয়ের জিরুদের সাথে ড্রেসিংরুমে কাটানো চমৎকার মুহূর্তগুলোর কথা স্মরণ করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ৪০ বছর বয়সী জিরুদ খেলা চালিয়ে যাচ্ছেন লিলের হয়ে। আর গানারদের কোচের চেয়ারে থাকা আর্তেতা বলছেন, ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে এমিরেটস স্টেডিয়ামে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে নামবে ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যচের আগে ফরাসি তারকা জিরুদের সাথে খেলার স্মৃতি তুলে ধরেছেন আর্তেতা। বলেছেন, ড্রেসিংরুমে জিরুদ সবসময় চমৎকার ছিলেন। দুজনে একসময় আর্সেনালেই খেলতেন।

‘ড্রেসিংরুমে জিরুদের মতো একজন দারুণ ব্যক্তিত্ব ও চমৎকার মানুষের উপস্থিতি সত্যিই উপভোগ্য ছিল। সে অত্যন্ত বুদ্ধিমান এবং প্রতিপক্ষের জন্য তাকে সামলানো ছিল বেশ কঠিন চ্যালেঞ্জ। সতীর্থদের সাথে বোঝাপড়া বা সংযোগ স্থাপনে সে ছিল দারুণ।’

লিল ম্যাচ নিয়ে আর্তেতা বলেছেন, ‘আমরা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছি। দলটিকে দারুণভাবে প্রস্তুত করা হয়েছে। আমার মতে, ডেভিড আনচেলত্তি যা করছেন, সত্যিই অসাধারণ। তাদের খেলার ধরন ও প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা দেখলেই বোঝা যায়। বড় বড় দলের বিপক্ষে বেশ কঠিন পরিস্থিতির তৈরি করছে। আমরা যদি ঠিকঠাক প্রস্তুত না থাকি, ম্যাচ আমাদের জন্যও কঠিন পরীক্ষার মতো হবে।’

বিষয়:আর্সোনাল ইতিহাদ স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স লিগ জিরুদ মিকেল আর্তেতা লিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…