ক্রিকেট

হারা ম্যাচে স্লো ওভারের জন্য জরিমানা গুনল বাংলাদেশ

হারা ম্যাচে স্লো ওভারের জন্য জরিমানা গুনল বাংলাদেশ

আবুধাবিতে আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচ খেলেছে বাংলাদেশে। আসরের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। সেই হারা ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় জরিমানা গুণতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা গুণতে হবে প্রত্যেক খেলোয়াড়দেরকে। 

নির্ধারিত সময়ের মধ্যে সব হিসাব করার পরও বাংলাদেশ দল এক ওভার পিছিয়ে ছিল বলে রায় দেন এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট। অধিনায়ক তাওহিদ হৃদয় অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২২, যা সর্বনিম্ন ওভার-রেট সংক্রান্ত অপরাধের সাথে সম্পর্কিত। দল নির্ধারিত সময়ে যত ওভার বল করতে ব্যর্থ হয়, খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

অনফিল্ড আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সাফি, থার্ড আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি এই অভিযোগ আনেন। ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছিল।

বিষয়:আইসিসি গিলবার্ট জিম্বাবুয়ে বাংলাদেশ বিসিবি হৃদয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…