ফুটবল

কেন সংবাদ সম্মেলন বয়কট করলেন মরিনহো

কেন সংবাদ সম্মেলন বয়কট করলেন মরিনহো

ভিয়ারিয়ালের বিপক্ষে টেনেটুনে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেননি রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। ম্যাচে রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়ারের গোল বাতিল এবং লাল কার্ড দেখা নিয়ে ক্ষুদ্ধ হন পর্তুগিজ কোচ। রেফারির সিদ্ধান্তকে বিতর্কিত বলে ম্যাচের পর সংবাদ সম্মেলন বয়কট করেন তিনি।

সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ৬২ মিনিটে লিড এনে দেয় আইভরি কোস্ট তারকা ইয়ান দিওমান্দে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৭১ মিনিটে ভিনির গোল বাতিল এবং লাল কার্ডের ঘটনায়। দশ জনের দলে পরিণত হয় রিয়াল। ভিনি প্রতিপক্ষের একজনকে চুল টেনে ফেলে দিয়ে শাস্তির মুখে পড়েন।

ঘটনায় চটেছেন মরিনহো। খেলা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে অস্বীকৃতি জানান রিয়াল কোচ। স্টেডিয়াম ছাড়ার সময় মরিনহো কেবল বলেন, ‘আমি কোন কথা বলব না, কারণ সেভিয়া ও বার্সেলোনার বিপক্ষে ম্যাচে আমি ডাগআউটে থাকতে চাই।’

বিষয়:রিয়াল মদ্রিদ সংবাদ সম্মেলন সান্তিয়াগো বার্নাব্যুতে হোসে মরিনহো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…