চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনের অজান্তেই চোখে জল আনছে এই নাটক!

‘সুপ্তাদের বাড়ি’নাটকটি ঘিরে দর্শক প্রতিক্রিয়াও বেশ আবেগঘন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

ইউটিউবে মুক্তির পর দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে পারিবারিক আবহের নাটক ‘সুপ্তাদের বাড়ি’। গত ২৭ মার্চ প্রকাশিত এই নাটকটি ইতোমধ্যেই ৩০ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন!

নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তার আবেগঘন অভিনয় দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন ইমরাউল রাফাত, যিনি পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন।

‘সুপ্তাদের বাড়ি’ মূলত এক নিঃশব্দ ভালোবাসা, না বলা গল্প এবং সম্পর্কের কোমল অনুভূতির নাটক। প্রতিটি দৃশ্য ও সংলাপে রয়েছে বাস্তব জীবনের ছোঁয়া, যা সহজেই দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করছে। তানিয়ার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন মীর রাব্বী, মোহাম্মদ বারী, সাবেরী আলম, সামিরা খান মাহি ও মাখনুন সুলতানা মাহিমা।

নাটকটি ঘিরে দর্শক প্রতিক্রিয়াও বেশ আবেগঘন। কেউ লিখেছেন, “ছোট বয়সে বাবা-মা হারালে জীবন কত কঠিন—এই নাটকটা সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছে।” আরেকজনের মন্তব্য, “তানিয়া বৃষ্টির কান্না দেখে নিজেও অঝোরে কেঁদেছি।” অনেকেই নাটকটির দ্বিতীয় পর্বের দাবি জানিয়েছেন।

কিছু দর্শক আবার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন। একজন লিখেছেন, “নাটকটা দেখে বাবার কথা মনে পড়ে গেলো… তিনি থাকলে আমার সাফল্য নিয়ে কত গর্ব করতেন।”

উম্মে ফারজানা নামের একজন লিখেছেন,“মনের অজান্তেই চোখটা ভিজে গেছে, মন ছুঁয়ে গেল।” সুমাইয়া আকতার লিখেছেন,“এই বছরের আমার দেখা সবচেয়ে বেস্ট নাটক এটা। নব্বই দশকের সাথে বাস্তবতার এত সুন্দর সংমিশ্রণ করতে পেরেছে নির্মাতা, তা সত্যিই প্রশংসার যোগ্য। আর তানিয়া বৃষ্টির কান্নার অভিনয় এত জীবন্ত যে মনে হচ্ছিলো সে সত্যিই কাঁদছে।”- এমন অসংখ্য মন্তব্যে ভরে উঠেছে নাটকটির কমেন্ট সেকশন।

Reneta

সব মিলিয়ে বলা যায়, ‘সুপ্তাদের বাড়ি’ শুধু একটি নাটক নয়, এটি দর্শকের আবেগের সঙ্গে মিশে যাওয়া এক বাস্তব গল্প, যেখানে অভিনয়, নির্মাণ ও গল্প বলার মেলবন্ধন দর্শকদের মন জয় করে নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরাউল রাফাততানিয়া বৃষ্টিনাটকমাহিলিড বিনোদনসিনেমাসুপ্তাদের বাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT