আন্তর্জাতিক

থানায় বিয়ে করলেন এই দম্পতি

নবদম্পতি বিবাহের সময় একে অপরের হাতে মালা পরাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থানায় বিয়ে করলেন এই দম্পতি, পরিবারের সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের গুজরাটের সুরাটে থানায় এসে বিয়ে করেছেন রাহুল প্রমোদ মাহতো এবং অঞ্জলি কুমারী সম্পতি।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিয়ের দিন খাবার কম ছিল। তখনই পাত্রপক্ষ মেজাজ হারিয়ে অশান্তি শুরু করে। তখন বিয়ের পিঁড়িতে বসেছিলেন বর-কনে। দু’পক্ষের মধ্যে খাবার নিয়ে ঝামেলার পর বিয়ে ভাঙার ঘোষণা করে পাত্রপক্ষ। কিন্তু অঞ্জলিকেই বিয়ে করতে চেয়েছিলেন রাহুল।

গত সপ্তাহে সুরাটের বারাচা এলাকায় লক্ষ্মী হলে তাদের বিয়ের আসর বসেছিল। কিন্তু সেখানে বিয়ের সব আচার সারা হয়নি। শেষমেশ থানায় এসে একে অপরের গলায় মালা পরিয়ে, নবদম্পতি বিয়ের সম্পূর্ণ রীতি সারেন।

পাত্রপক্ষের ওই ঘোষণার পর পরিবার নিয়ে থানায় অভিযোগ জানাতে আসেন অঞ্জলি। পুলিশের কাছে অভিযোগ জানাতেই, রাহুল ও তাঁর পরিবারকে থানায় ডেকে পাঠানো হয়। দু’পক্ষের মধ্যে ঝামেলা মিটিয়ে, বিয়ের বাকি আচার থানাতেই সারেন নবদম্পতি। এমনকী রাহুলের পরিবারকে বুঝিয়ে, শ্বশুরবাড়িতেও পাঠানো হয় অঞ্জলিকে। ভবিষ্যতে তাকে সুখে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

বিষয়:গুজরাট দম্পতি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…