চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের দোকানের সামনে আড়াল তৈরি করে চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
অপরাধ
A A

রাজধানীসহ বিভিন্ন মহানগরীর স্বর্ণের দোকানসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি করে আসছিল একটি চক্র। প্রথমে তারা টার্গেট নির্ধারণ করে কয়েকদিন রেকি করে দোকান কখন খোলা বা বন্ধ থাকে বিষয়টি পর্যবেক্ষণ করে। আশেপাশের লোকজনের আনাগোনা কম থাকলে সুযোগ বুঝে চাদর দিয়ে দোকানটি আড়াল করে চুরি করতেন চক্রের সদস্যরা।

গত ১৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফিট রোডের মাদানী এভিনিউয়ের হাজী ম্যানশনের নীচতলার নূর জুয়েলার্সে করা চুরির ঘটনায় এই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. শরীফ ওরফে জামাই শরীফ, মো. আমির হোসেন ওরফে মোটা আমির, মো. ইয়াছিন আরাফাত মোল্লা ওরফে কানা মোটা ইয়াছিন, মো. ফারুক, মো. নুরে আলম সুমন ওরফে ডিবি সুমন, মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ, মোকাররম হোসেন ওরফে রুবেল ওরফে মনির হোসেন ওরফে মনু ও মো. পারভেজ।

বুধবার ১৪ জুন কুমিল্লা, ব্রাক্ষণবাড়ীয়া ও নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ২ ভরি স্বর্ণ, স্বর্ণ বিক্রির ১২ লাখ টাকা এবং তালা কাটার যন্ত্রপাতি, চুরির কাজে ব্যবহৃত তিনটি ছাতা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ১৫ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, গত ১৪ এপ্রিল দুপুরে ভাটারা থানাধীন ১০০ ফিট রোডের মাদানী এভিনিউর হাজী ম্যানশনের নীচতলার নূর জুয়েলার্সের মালিক ও কর্মচারীরা দোকানে তালা লাগিয়ে পাশের মসজিদে জুম্মার নামায আদায় করার জন্য যান। নামাজ শেষে জুয়েলার্সের দোকানে এসে দেখতে পান দোকানের গেইট ও সাটারে দেয়া তালাগুলো কাটা। পরে মালিকসহ দোকানের কর্মচারীরা ভিতরে প্রবেশ করে দেখতে পান স্বর্ণালংকারের বক্স গুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং দোকানের ট্রেতে রাখা কোন স্বর্ণালংকার আর নেই।

Reneta

তারা হিসেব করে দেখতে পান প্রায় ১৮৬ ভরি স্বর্ণালংকার এবং ক্যাশে থাকা নগদ ৫০ হাজার টাকা তালা চুরি হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা (৩৩) দায়ের করা হয়।

মামলার তদন্তের বিষয়ে তিনি বলেন, ডিবি লালবাগ টিম মামলাটি প্রায় ২ মাস তদন্ত করে ভিডিও ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার করে ১৩ জন আসামিকে শনাক্ত করে। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ এই চোর চক্রের ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

চুরির কৌশলের বিষয়ে মশিউর রহমান বলেন, তারা কোন একটা প্রতিষ্ঠানে চুরি করার আগে ওই এলাকায় কয়েকদিন অবস্থান করে। পায়ে হেঁটে, রিক্সায় চড়ে এলাকা রেকি করে। প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা কোথায় যায়, কখন কতক্ষণ অবস্থান করেন তাও পর্যবেক্ষণ করে। ঘটনার দিন মালিক/কর্মচারীরা প্রতিষ্ঠান বাইরে থাকাকালীন ছাতা বা চাদর দিয়ে প্রতিষ্ঠানটির সামনে এক ধরনের আড়াল করে তালা কেটে ভেতরে ঢুকিয়ে দিয়ে শাটার বন্ধ করে দেয়। চুরি শেষ হওয়া পর্যন্ত চক্রের সদস্যরা বিভিন্ন অবস্থানে সতর্ক থেকে ছাতা এবং চাদর দিয়ে আড়াল তৈরি করে রাখে।

নির্দিষ্ট কিছু দোকানে তারা চোরাই স্বর্ণালংকার কম দামে বিক্রি করে উল্লেখ করে তিনি বলেন, চক্রটি চুরি করা স্বর্ণ ৩৫ থেকে ৪০ হাজার টাকা ভরিতে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।

তারা ইতোপূর্বে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের মানি একচেঞ্জ, জুয়েলারি সপ, টায়ার টিউবের আড়ৎ, লাইট হাউজে বিশেষ কায়দায় তালা কেটে, শাটার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। এই চক্রের সঙ্গে ব্যবসায়িরা জড়িত রয়েছে কি-না এ বিষয়ে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ডিসি মশিউর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিবি লালবাগ বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT