চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঈদে ২ কোটি জাল টাকা বাজারে ছাড়তে চেয়েছিলাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশি পুলিশ ও সাংবাদিকরা জাল টাকা উদ্ধার ও তদন্তের জন্য সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে বাজারে দেড় থেকে দুই কোটি জাল টাকা বাজারে ছাড়তে চেয়েছিলেন জাল টাকার ‘মাফিয়া ব্যবসায়ী’ লোকমান হোসেন জাকির।

শনিবার রাজধানীর দনিয়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গ্রেপ্তারের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লোকমান হোসেন জাকির বলেন: আমি ঈদ কেন্দ্রিক সব ব্যবস্থা করে রেখেছিলাম। সকল প্রকার সরঞ্জামও কিনেছিলাম। দেড় থেকে দুই কোটি জাল টাকা বাজারে ছাড়তে চেয়েছিলাম। কিন্তু বাজারজাত করার আগেই গ্রেপ্তার হলাম।

জাল টাকার সরঞ্জাম সম্পর্কে তিনি বলেন: কাগজ, কালি, রং, পেপার সবই বৈধ, কিন্তু আমরা এইগুলো কিনে অবৈধ ব্যবহার করি।

জাল টাকা ক্রেতা ও ভারতীয় রুপির ক্রেতাদের সম্পর্কে জাকির বলেন: ঢাকা, রাজশাহী, নাটোর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় আমার ক্রেতা রয়েছে। তারা এসে নিয়ে যায়। আর ভারতীয় রুপি রাজশাহীর একজনের কাছে বিক্রি করি। রাজশাহীর সীমান্ত এলাকা সোনা মসজিদ থেকে রুপিগুলো পাচার হয়।

দীর্ঘদিন জাল টাকার ব্যবসা ও মাঝে মাঝে গ্রেপ্তার হবার পরও কেন ব্যবসা ছাড়তে পারছেন না, এমন প্রশ্নের জবাবে লোকমান হোসেন জাকির বলেন: ছাড়তে পারছি না কারণ একেকটা মামলা খেয়ে ঋণগ্রস্ত হয়ে যাই। মামলার হাজিরা দিতে হয়, কোন বৈধ কাজ না থাকায় ঋণ শোধ আর করা হয় না। তাই আবার এ পেশায় জড়িয়ে যাই।

Reneta

এরআগে শনিবার রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি জাল নোট তৈরি চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেপ্তাররা হলেন-লিয়াকত হোসেন জাকির ওরফে মাজার জাকির ওরফে গুরু জাকির (৪০), তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম (২৫), লিমা আক্তার রিনা (৪০) ও সাজেদা আক্তার (২৮)।

সেসময়  তৈরি করা প্রায় সোয়া এক কোটি টাকা এবং আরও প্রায় ৩ কোটি জাল টাকা তৈরি করার মতো বিশেষ কাপড়/কাগজ, বিশেষ ধরনের কালি, ল্যাপটপ কম্পিউটার, চারটি প্রিন্টার, বিভিন্ন সাইজের কয়েক ডজন স্ক্রিন/ডাইস, সাদা কাগজ, হিটার মেশিন, নিরাপত্তা সুতাসহ জাল টাকার হরেক রকম মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশি ২০০, ৫০০, ১০০০ জাল নোট ও ভারতীয় ৫০০ রুপির বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে।

লালবাগ গোয়েন্দা বিভাগের উপ কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন: গত ২৫ বছর ধরে জাল টাকার খুচরা ও পাইকারি ব্যবসা করার পাশাপাশি বিভিন্ন মানের জাল টাকা ও জাল রুপি তৈরিতে অত্যন্ত দক্ষ লিয়াকত হোসেন জাকির। তিনি ২০১২ সাল থেকে ৫০০ ও ১০০০ টাকার জাল নোট তৈরি করলেও বর্তমানে জনসাধারণ যাতে সন্দেহ না করে সেজন্য বড় নোট জাল করার পাশাপাশি ১০০ ও ২০০ টাকার নোটও জাল করতো। জাকির ১৫ থেকে ২০ হাজার টাকায় এক লাখ জাল টাকা বিক্রি করতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাল টাকার মূল হোতা জাকিরডিবি লালবাগ বিভাগমশিউর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT