চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৮ মিনিটে আড়াই কোটি টাকার বেশি স্বর্ণ চুরি: ডিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A

রাজধানীর ধানমণ্ডির বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ শো-রুমে মাত্র ৮ মিনিটে  সাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে ১৫৯ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

গত বৃহস্পতিবার থেকে শনিবার  পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কক্সবাজার ও কুমিল্লা থেকে চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। সে সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।

আজ রোববার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, গত শুক্রবার (৩ জানুয়ারি) আনুমানিক দুপুর ১টায় ধানমন্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ‘ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্স’(দোকান নং ০১৪ ও ০১৫) শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন অজ্ঞাতনামা চোরেরা শো-রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে ১৫৯ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

যুগ্ম কমিশনার আরো বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক অভিনব পদ্ধতিতে শো-রুমের সাটার কেঁটে ভিতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে স্বর্ণালংকার চুরি করে সংঘবদ্ধ চোরচক্র পালিয়ে যায়। ওই দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরী করে এবং অপর একজন দ্রুত সাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। এছাড়া আরো কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

Reneta

তিনি আরো বলেন, ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৯ জানুয়ারি অভিযান পরিচালনা করে কক্সবাজার হতে চট্টগ্রাম আসার পথে মো. রুবেল নামে একজনকে হেফাজতে নেয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরে কুমিল্লার দেবীদ্বার বাজার সংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সফিক ওরফে সোহেলকে হেফাজতে নেওয়া হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান থেকে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সাদ্দাম হোসেন নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলেও ৮-৯ জন এতে জড়িত বলে জানিয়ে যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন: চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ও  রমনা জোনের ডিসি মাসুদ আলম উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্সগ্রেপ্তার ৩ডিবি লালবাগ বিভাগদোকানে চুরিসীমান্ত সম্ভার
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT