খেলাধুলা ছাড়াও নানারকম ব্যবসার সঙ্গে জড়িত আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হোটেল ব্যবসায় ‘পেস্তানা সিআর সেভেন’ নামে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন পর্তুগিজ মহাতারকা। এটির শাখা আছে পর্তুগালের ফানচাল, নিজ শহর লিসবন, আমেরিকার নিউ ইয়র্ক এবং মরক্কোর মারাকেশে। মরক্কোর মারাকেশের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিরোনামে এসেছে রোনালদোর নাম।
গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ইউরোপের সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। অগ্নিনির্বাপণ দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে, জানিয়েছে তারা। আগুন দুর্ঘটনায় শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্তও হয়নি।
মারাকেশে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল হোটেলটি চালু করা হয় ২০১৯ সালে। দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুলসহ হোটেলে সবমিলিয়ে কক্ষ সংখ্যা ১৬৮টি।








