চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রুমন রেজা রুমন রেজা
১:০৭ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, নারায়ণগঞ্জ
A A
নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, পূজায় বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎবসমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মন্ডপ পরিদর্শন করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এসব কথা বলেন।

Banglabid

এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।

তিনি আরও বলেন, সারাদেশে ৩৩ হাজার দুর্গাপূজা মন্ডপের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে।

এ সময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবির কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবির কুমার সাহাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Reneta

উপদেষ্টা বলেন, নারায়ণগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরনের শংকা নাই। এই পূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকল মন্ডপে সিসি ক্যামেরার ব্যাবস্থা করা হয়েছে। এবার পূজা উৎসবমুখর হবে। নিরাপত্তার কোন ঘাটতি নাই।

তিনি বলেন, নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময়ই ছিল। এ বছর সম্প্রীতি আরও ভালো হয়েছে। দেশে এ বছর ৩৩ হাজার পূজামন্ডপ রয়েছে। প্রতিটি মন্ডপে পূজা উদযাপন কমিটি ৭ জন করে ভলেন্টিয়ার নিয়োগ দিবে, আনসার সদস্য থাকবে ৮ জন করে।

এছাড়াও পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে বলে তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপত্তাশারদীয় দুর্গাপূজাস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে অর্জিত প্রবৃদ্ধি ২১ শতাংশ: এনবিআর

পরবর্তী

ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ: ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

পরবর্তী
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ: ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

খালে ভাসমান অবস্থায় মিললো নিখোঁজ রোহিঙ্গা তরুণীর মরদেহ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT