রাজনীতি

নির্বাচনের প্রয়োজন নেই, কে বিজয়ী তা ঘোষণা করে দিলেই হয়:নজরুল ইসলাম

নজরুল ইসলাম বক্তৃতা দিচ্ছেন, নির্বাচন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল ইসলাম একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, নির্বাচন প্রসঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুই হাজার কোটি টাকা খরচ করে এই নির্বাচন করার কোন প্রয়োজন নেই। কারা বিজয়ী তা আগে ঘোষণা করে দিলেই হয়।

তিনি  ১৭ ডিসেম্বর রোববার প্রেসক্লাবে সাংবাদিকদের একথা বলেন।

তিনি আরো বলেন, একজন মন্ত্রী বলেছেন, ‘নির্বাচনে যাওয়ার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির আশ্বাস দেওয়া হয়েছিল’। বিএনপি এ ধরনের খেলায় অংশ নেয়নি।

তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য আমাদের লড়াই চলবে।

বিষয়:নজরুল ইসলাম নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…