আন্তর্জাতিক

‘স্ত্রীর ওপর রাগ প্রকাশের মধ্যে কোন বীরত্ব নেই’

প্রধান বক্তা রাগ প্রকাশের মধ্যে কোন বীরত্ব নেই বলে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ বক্তা রাগ প্রকাশের মধ্যে বীরত্ব নেই বলে বক্তব্য দিচ্ছেন, তিনি মাইক্রোফোন হাতে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের ”অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এআইএমআইএম” এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, আপনার স্ত্রীর ওপর আপনার রাগ প্রকাশ করা বা তার সাথে উচ্চস্বরে কথা বলার মধ্যে কোনও বীরত্ব নেই। তবে তার রাগ সহ্য করার মধ্যে রয়েছে বীরত্ব।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি রাজনৈতিক সমাবেশে ওয়াইসি বলেন, পুরুষদের অবশ্যই তাদের স্ত্রীদের সাথে ভাল ব্যবহার করতে হবে।। আমি এই কথা আগেও বেশ কয়েকবার বলেছি। এটাতে অনেকের মন খারাপ হয়েছে।

তিনি বলেন, স্ত্রীর উপার্জনের ওপর স্বামীর কোনো অধিকার নেই কিন্তু স্বামীর উপার্জনে স্ত্রীর অধিকার আছে কারণ তাকে সংসার চালাতে হবে।

ওয়াইসি বলেন, অনেকে রান্নায় ত্রুটি খুঁজে পাওয়ার জন্য তাদের স্ত্রীদের সমালোচনা করেন। এটা ঠিক নয়।  তিনি আরো বলেন,

অনেকে তাদের স্ত্রীদের প্রতি নিষ্ঠুর  আচরণ এমনকি আঘাত পর্যন্ত করেন। আপনি যদি মহানবীর সত্যিকারের অনুসারী হন, তাহলে আমাকে বলুন তিনি (নবী) কবে তার স্ত্রীকে আঘাত করেছেন।

এআইএমআইএম নেতা আরো বলেন, অনেকই আছেন যারা তাদের স্ত্রীর জবাবে বিরক্ত হন। অনেক পুরুষ গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে বাইরে থাকে আর তাদের স্ত্রী এবং মা তাদের জন্য বাড়িতে অপেক্ষা করেন। বিষয়গুলো উপলদ্ধি করুন।

বিষয়:বীরত্ব ভারত স্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…