রাজনীতি

তারেক রহমানের ভোটার হতে আইনি কোন বাধা নেই: নির্বাচন কমিশনার

তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই, নির্বাচন কমিশনার জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোন বাধা নেই।

শুক্রবার (২৬ ডিসেম্বর) টেলিফোনে তিনি জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যে কাউকে যেকোন সময় ভোটার করা যায়।

তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে বিএনপি। এরই মধ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলীয় নেতাকর্মীরা।

দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান।

এর আগে ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন।’

বিষয়:আব্দুর রহমানেল মাছউদ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ তারেক রহমান নির্বাচন কমিশনার বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…