বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান-এর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে। এ সময় জ্বালানি খাতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গঠিত বিশেষ কমিটির কথাও উল্লেখ করেন তিনি। জ্বালানিমন্ত্রী জানান, আগামী রোববার ওই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
সরকারের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে বলেও সংসদে উল্লেখ করা হয়।








