জনপদ

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এসএসসি প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অস্বীকার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অস্বীকার করে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীকাল থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে কঠোর শাস্তি দেওয়া হবে।

মন্ত্রী আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো জাতীয়করণের বিষয়ে চিন্তাভাবনা করে দেখা হচ্ছে।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সিদ্ধান্ত গ্রহণের নির্বাচনে। এই নির্বাচনে অগ্নিসন্ত্রাসী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকব, নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী প্রমুখ।

 

বিষয়:এসএসসি দীপু দীপু মনি ভোলা শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…