জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, দেশ রাজনৈতিক ব্যবস্থায় উত্তরণের বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সরকারের। এক দল আরেক দলকে ট্যাগিং করা, সুস্থ রাজনীতির জন্য ইতিবাচক নয় জানিয়ে শামীম হায়দার বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র হলে দলগুলোকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।








