চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: সুজিত রায় নন্দী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২১, মে ২০২৩
রাজনীতি
A A
নেতা ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, গাজীপুর সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন: পদ্মাসেতু, মেট্রোরেলসহ বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন করেছে। জননেত্রী শেখ হাসিনা গাজীপুরের ফ্লাইওভার, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন, সড়কের উন্নয়ন, বিধবা, বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা নিশ্চিত করেছেন। টিসিবি, ওএমএস এর মাধ্যমে স্বল্প মূল্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে।

রোববার ২১ মে বিকালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কোনাবাড়িতে কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglabid

এছাড়াও নৌকার বিজয়ের লক্ষে ৮,৯ এবং ১২ নং ওয়ার্ডে মতবিনিময় ও গণসংযোগ করেন।

সুজিত রায় নন্দী বলেন, নৌকায় ভোট দেওয়ার কারণে গার্মেন্টস শ্রমিকেরা মাস শেষে নিয়মিত বেতন ভাতা পান, শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বমানের গার্মেন্টসের মধ্যে সবচেয়ে বেশি গার্মেন্টস বাংলাদেশে রয়েছে। এই গাজীপুরকে একটি আধুনিক সিটি গড়তে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, আমরা যদি দলকে ভালবাসি, দেশকে ভালবাসি তাহলে জনগণের সাথে মিলেমিশে থাকতে হবে। তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে। বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে চিহ্নিত হতে হবে। তাহলেই বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে এবং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমরা একদিন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবো।

Reneta

অনুষ্ঠানে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আব্দুর রহমান মাস্টার, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন হেলু, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাস্টার, সাবেক ছাত্র নেতা রিপন সরকার প্রমুখ।

এসময় কোনাবাড়ি থানা,ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগসুজিত রায় নন্দী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ: মানসম্মত হেলমেট ব্যবহার বাধ্যতামূলক

পরবর্তী

জামালদের কোচিং করাতে আসছেন তিন স্প্যানিয়ার্ড

পরবর্তী
বৈঠকে বসে আলোচনা করছে বাংলাদেশ ও স্পেনের কোচিং কর্মকর্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালদের কোচিং করাতে আসছেন তিন স্প্যানিয়ার্ড

শাকিব খান তার নতুন লুকের ছবি, প্রশংসা ও সমালোচনার মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট, কক্সবাজার, বান্দরবানের বেস্ট লোকেশনে 'প্রিয়তমা'

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT