সরকারের কারো জবাবদিহিতা নেই, দুর্নীতি বেড়েছে বহুগুণ
সরকারের জবাবদিহিতা ও দুর্নীতির বিষয় নিয়ে চ্যানেল আই অনলাইনের আলোচনা সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে কারো কোন জবাবদিহিতা নেই, ফলে দুর্নীতি বেড়েছে বহুগুণ। একজন ব্যবসায়ীর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগে ১ লাখ টাকা ঘুষ দিয়ে যে কাজ করা যেত এখন তা করতে ৫ লাখ টাকা লাগে। অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা’ নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ট্রাম্পের শুল্ক বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে, সরকার এ নিয়ে কী করছে তা জানা যাচ্ছে না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






