পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপি সাভারের আদলে প্রথমবারের মতো রাজশাহী বিভাগে আঞ্চলিক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহী নগরীর উপকণ্ঠে কাটাখালি পৌরসভার কাপাসিয়ায় ‘সিআরপি-রাজশাহী শহিদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার’ নামের এ কেন্দ্রটিতে থাকছে চিকিৎসা, শিক্ষা ও আবাসন সুবিধা।







