মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়তে পারে পার্বত্য অঞ্চলে, এমন আশঙ্কা করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সংঘাত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অস্ত্র কেনা-বেচার চেষ্টা হতে পারে। এরফলে অবনতি হতে পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির। সীমান্ত এলাকা দিয়ে কোনভাবেই যাতে অস্ত্র-গোলাবারুদ বাংলাদেশের ভেতরে না আসে, সেবিষয়ে সংশ্লিষ্টদের আরো সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ তাদের।







