ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। সভাপতিত্ব করেন, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন। এসময় পাখি সংরক্ষণের জন্য নির্দিষ্ট আইনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ইনাম আল হক। পাখিকে অত্যন্ত উপকারী উল্লেখ করে ইনাম আল হক বলেন, প্রতিনিয়ত কীটনাশক দিয়ে পাখি নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সেসময় ইনাম আল হকের আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি তার লেখা পাখি বিষয়ক গ্রন্থ প্রদর্শন করা হয়।







