প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও জামায়াতে ইসলামীর আন্দোলনের হুমকি এবং নির্বাচন হবে না বলে এনসিপি নেতার বক্তব্যের পর ভোট নিয়ে শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা। ভোট নিয়ে কথা-পাল্টা কথার জেরে জনমনেও প্রশ্ন জেগেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন কি আদৌ হবে? বিশ্লেষক ও রাজনীতিবিদরা জানিয়েছেন, বড় দলগুলোর যার যার অবস্থান থেকে ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সংকট দূর করা সম্ভব। সরকার দৃঢ়ভাবে চাইলে নির্বাচন নিয়ে কোন আশঙ্কা নেই।






