চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছরে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ২০২৪ সালে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বজুড়ে দশ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হয়েছে ২০২৪ সালে। রিপোর্ট বলছে, ২০২৪-এ মোট মৃত্যুদণ্ডের ৯০ ভাগ হয়েছে ইরান, সৌদি আরব ও ইরাকে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশানালের রিপোর্ট অনুযায়ী, ২০২৪-এ সারা পৃথিবীর মৃত্যুদণ্ডের নিরিখে সবার উপরে রয়েছে ইরান। ২০২৪-এ মোট ৯৭২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩-এ দেয়া হয়েছিল ৮৫৩ জনকে।

সৌদি আরবে ৩৪৫ জনের মৃত্যুদণ্ড হয়েছে। ২০২৩-এর তুলনায় যা দ্বিগুণ। অন্যদিকে, ইরাকে ৬৩টি মৃত্যুদণ্ডের ঘটনা ঘটেছে ২০২৪-এ। যদিও অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়ার নিরিখে শীর্ষে রয়েছে চীন।

যে পরিমাণ তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে ওই মানবাধিকার সংস্থা জানিয়েছে ২০২৪-এ চীনে মৃত্যুদণ্ড হাজার ছাড়িয়েছে। যদিও চীনের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়া এবং ভিয়েতনামেও মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়ছে বলে মনে করেছে ওই সংস্থা।

রাজনৈতিক বিরোধী নিধনে মৃত্যুদণ্ড

সৌদি আরবের শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আধুনিকীকরণের প্রচেষ্টা থাকলেও অ্যামনেস্টির মতে বিরোধী স্বর, বিশেষ করে রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ করার ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রয়োগ করছে শাসক।

অ্যামনেস্টি আরও জানিয়েছে, দেশের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মানুষদের বাগে রাখতে মৃত্যুদণ্ডের শাস্তি ব্যবহার করে সৌদি। এই সম্প্রদায় ২০১১ থেকে ২০১৩-তে সরকার বিরোধী আন্দোলনে পথে নেমেছিল। গত বছর অগাস্টে আল কায়দার সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগে মৃত্যুদণ্ড হয় আবদুল মাজিদ আল-নিমরের। যদিও আদালতের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি সরকার বিরোধী প্রতিবাদে যোগ দিয়েছিলেন।

Reneta

অ্যামনেস্টির মৃত্যুদণ্ড বিশেষজ্ঞ কিয়ারা সানজর্জিও জানান, শাসক নিজেদের স্বার্থরক্ষার প্রয়োজনে কীভাবে সন্ত্রাসবাদের ইস্যুকে ব্যবহার করে তা আমরা মিডিয়াতে দেখতে পাই। বিরোধী স্বর বন্ধ করার জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে শাসক।

২০২২-এ পুলিশি হেফাজতে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়েছিল ইরান। সেই প্রতিবাদে সামিল হওয়ার অপরাধে ২০২৪-এও মৃত্যুদণ্ড হয় দুজনের। তার মধ্যে একজন ২৩ বছরের মোহাম্মদ গোবাদলু যিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন বলে জানা যায়।

মাদক পাচারে মৃত্যুদণ্ড

অন্যদিকে, ২০২৪-এর মৃত্যুদণ্ডের মধ্যে ৪০ শতাংশই মাদক পাচার ও ব্যবহারের কারণে হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী চীন এবং সিঙ্গাপুরের মতো দেশে মাদক ব্যবহারের অপরাধে মৃত্যুদণ্ডের প্রচুর ঘটনা ঘটে।

পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ব্যতিক্রম যুক্তরাষ্ট্র, যেখানে একাধিক রাজ্যে মৃত্যুদণ্ড এখনো নিষিদ্ধ নয়। ২০২৩-এ ২৩টির জায়গায় গতবছর ২৪টি মৃত্যুদণ্ড হয় সেখানে।

তবে অ্যামনেস্টি জানিয়েছে, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া এবং ইন্ডিয়ানাতে নতুন করে মৃত্যুদণ্ডের ব্যবহার দেখা গেছে। এছাড়া মোট ১৪৫টি দেশ থেকে মৃত্যুদণ্ডের শাস্তি উঠে গেছে।

সূত্র: ডয়চে ভেলে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ বছর পর আসছে ‘টিনটিন’-এর সিক্যুয়েল

মে ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইনোভেশন অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ রেলওয়ে ও রেলপ্রকৌশলী বাবু

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT