চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ বৈরি আবহাওয়ার শিকার সারাবিশ্ব

নাফিস ইফতেখারনাফিস ইফতেখার
২:০৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

বিরূপ আবহাওয়ায় বিপর্যস্ত সাউথ কোরিয়া, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্য। সাউথ কোরিয়ায় ভারি বৃষ্টিপাত থেকে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি টানেল পানির নিচে ডুবে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহের দুর্ভোগে রয়েছেন দক্ষিণ ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং জাপানের মানুষ। ৫৪ ডিগ্রি সেলিসিয়াস ছুঁইছুঁই কোথাও কোথাও। ভারতে যমুনা নদীর পানি কমলেও এখনও ডুবে আছে দিল্লির একাংশ।

জুলাই মাসের ৯ তারিখ থেকেই টানা ভারি বর্ষণ দেখছে সাউথ কোরিয়া। দেশটির প্রায় সব নদীর পানি বেড়েছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। সাউথ কোরিয়ার উত্তর গিয়ংসাং প্রদেশে ভুমিধসের এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ওই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুলাই) মিহো নদীর পানি বেড়ে সাউথ কোরিয়া ওসং শহরে ৪ লেইনের একটি ভূগর্ভস্থ টানেল পানির নিচে ডুবে যায়। হুড়মুড় করে ঢুকে পড়া পানিতে আটকা পড়ে একটি বাসসহ কমপক্ষে ১৫টি যানবাহন। ৬৮৫ মিটারের টানেলটিতে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়। অনেকেই টানেলের ভেতরে রেলিং ও উঁচু স্থাপনার ওপর আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান। অতিবৃষ্টির পরেও টানেলটি কেন বন্ধ করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত করছে সাউথ কোরীয় প্রশাসন।

জাপানে একদিকে পূর্বাঞ্চলে রেকর্ড তাপমাত্রা, অন্যদিকে উত্তরাঞ্চলে একদিনেই একমাসের সমান বৃষ্টি হয়েছে।

সাউথ কোরিয়ায় বৃষ্টির ঘনঘটা আর প্রখর রৌদ্র পশ্চিমা বিশ্বে। ইউরোপে তাপমাত্রা নতুন রেকর্ড গড়ছে প্রতিদিন। ইটালির রোম, বোলোনিয়া ও ফ্লোরেন্সসহ ১৬টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার জন্য জনগণকে প্রস্তুত থাকতে বলেছে ইটালির আবহাওয়া দপ্তর। মঙ্গলবার রোমে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলিসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রিসের অ্যাক্রোপলিসে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৪ ডিগ্রির মাত্রা। ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড পুড়ছে সূর্যের আলোয়। স্পেনের মাদ্রিদে চিড়িয়াখানার জন্তুদের বরফ খেতে দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস অব্দি তীব্র তাপে পুড়ছে। অ্যারিজোনা অঙ্গরাজ্যের রাজধানী ফিনিক্সে টানা ১৫ দিন ধরে তাপমাত্রা ৪৩ ডিগ্রির ওপরে। পৃথিবীর অন্যতম উষ্ণ অঞ্চল ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে তাপমাত্রার পারদ ৫৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

Reneta

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রার পারদ। দেশটির আজলুন বনাঞ্চলে দাবানলে পুড়ে গেছে বিশাল অঞ্চল।

ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত জুন মাস ছিলো বিশ্বের ইতিহাসের উষ্ণতম। জলবায়ুর দ্রুত পরিবর্তন থামানো না গেলে আরও ভয়াবহ দুর্যোগের আশঙ্কা আছে বলে জানিয়েছে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপকোরিয়াজাপানবৈরি আবহাওয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রসারাবিশ্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

কাশ্মীরে বিক্ষোভ-সহিংসতায় নিহত অন্তত ৩০, আহত প্রায় ২০০

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: দুই কর্মকর্তা গ্রেপ্তার

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল: তথ্য প্রতিমন্ত্রী

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাভারে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ২

জুন ৯, ২০২৬

জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT