আন্তর্জাতিক

মদ ও অস্বাস্থ্যকর পানীয়তে কর বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো সহ একটি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো সহ একটি ছবি, যা স্বাস্থ্য ও বিশ্বজনীনতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

মদ, মিষ্টি পানীয়তে অধিক হারে কর বসানোর পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের সব দেশের সরকারের কাছে এই জাতীয় পণ্যের ওপর করের পরিমাণ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছে সংস্থাটি। এই কর বসালে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে ধারণা করছে ডব্লিউএইচও।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের তথ্য অনুসারে, গতকাল (৫ ডিসেম্বর) মঙ্গলবার বিশ্বের দেশগুলোর করের হার পরীক্ষা করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, অস্বাস্থ্যকর পানীয়সমূহের ওপর করের হার খুবই কম। ইউরোপের অনেক দেশেই বিয়ার, মদের ওপর কর বসানো হলেও ওয়াইন করমুক্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, মদ্যপানের কারণে প্রতিবছর ২৬ লাখ মানুষ এবং অস্বাস্থ্যকর খাবার খেয়ে ৮০ লাখ মানুষ প্রতিবছর মারা যাচ্ছে। বেশি কর বসালে মানুষ এই সব খাদ্য ও পানীয় খাওয়া কমিয়ে দেবে। তাছাড়া স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়েও প্রচার করতে হবে, মানুষকে সচেতন করতে হবে।

সংস্থাটির ডিরেক্টর বলেছেন, অস্বাস্থ্যকর খাদ্য এবং পানীয়র ওপর কর বসালে মানুষ স্বাস্থ্যকর খাবার খায়। এর ইতিবাচক প্রভাব সমাজে পড়ে। অসুখ কম হয়। সরকারের রাজস্ব আয় বাড়বে, তা দিয়ে মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব হবে। অ্যালকোহলের ওপর বেশি কর বসালে সহিংসতা ও সড়ক দুর্ঘটনার সংখ্যাও কমবে।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা জানিয়েছে, ১৯৪টি দেশের মধ্যে ১০৮টি দেশ চিনি দিয়ে মিষ্টি করা পানীয়তে কিছু কর বসিয়েছে। অনেক দেশ আবার পানীয় জলের ওপরেও কর বসিয়েছে, যা তারা একেবারেই অনুমোদন করেন না ডব্লিউএইচও। সংস্থাটির মতে, মদের একটা ন্যূনতম দাম ঠিক করে দিতে হবে এবং কর বসাতে হবে।

সমীক্ষায় দেখা গেছে, যারা খুব বেশি পান করেন, তাদের সস্তা মদ খাওয়ার প্রবণতা বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী ডিজি জানিয়েছেন, যত দিন যাচ্ছে, ততই মানুষের মদ কিনে খাওয়ার সামর্থ বাড়ছে। তাই কর বসানো এবং দাম নির্ধারণ করাটা খুবই জরুরি।

বিষয়:ইউরোপ কর কোমল পানীয় ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…