আন্তর্জাতিক

৭৫ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিলবোর্ডের ছবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

World Health Organization glass building. Mirrored sky and city on modern facade. WHO, emergency, healthcare, epidemic, virus, help, prevention and medical concept in 3D rendering animation.

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরবর্তী দুই বছরের জন্য ৭৫ হাজার কোটি টাকার বাজেট প্রাথমিকভাবে অনুমোদন করেছে। এতে বাধ্যতামূলকভাবে সদস্য দেশগুলোর জন্য ধার্য চাঁদার পরিমান ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। 

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা সোমবার তাদের বার্ষিক সিদ্ধান্ত গ্রহণের সভা শুরু করার পর মূল কমিটির সদস্য রাষ্ট্রগুলো কোন আপত্তি ছাড়াই এ বাজেট অনুমোদন করে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধাণম গেব্রিয়াসিস এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক এবং একটি বড় মাইলফলক’ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেছেন।

এখন ১০ দিনের এই সম্মেলনের শেষে সকল সদস্য রাষ্ট্র কর্তৃক এই বাজেট অনুমোদন করা প্রয়োজন। তবে এক্ষেত্রে এটি মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র।

গত বছরের সভায় ডব্লিউএইচওর তহবিল ব্যাপকভাবে ঢেলে সাজানোর ব্যাপারে সম্মত হওয়ার পর এবার বাজেট সভায় এমন সিদ্ধান্ত আসলো।

কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলো আরো নির্ভরযোগ্য এবং স্থিতিশীল তহবিল সরবরাহের প্রয়োজনীয়তার ব্যাপারে সম্মত হয়েছে।

ডব্লিউএইচও মূলত তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রের মাধ্যমে অর্থ পেয়ে থাকে।

বাধ্যতামূলক মেম্বারশিপ ফি থেকে পাওয়া অর্থায়নের পরিমান এক পঞ্চমাংশের নিচে নেমে গেছে। এক্ষেত্রে বাকিটা ‘স্বেচ্ছায় চাঁদাপ্রদান’ কার্যক্রম থেকে আসে।

বিষয়:জাতিসংঘ ডব্লিউএইচও বাজেট বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…