কুমিল্লা

বেতন বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে, ব্যাপক যানজট সৃষ্টি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেতন ও বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ডেনিম প্রসেসিং প্লান্ট নামের এক গার্মেন্টস শ্রমিকরা।

শুক্রবার ১৪ জুন সকাল ১১টায় মহাসড়কের চান্দিনার বেলাশহর এলাকায় অবরোধ করেন তারা।

শ্রমিকদের দাবি, চান্দিনার বেলাশহর এলাকার “ডেনিম প্রসেসিং প্লান্ট” নামের এই গার্মেন্টসটিতে প্রায়ই শ্রমিকদের বেতন আটকিয়ে রাখা হয়। ঈদের আর মাত্র তিনদিন বাকি, এখনও শ্রমিকরা দুই মাসের বেতন ও বোনাস পায়নি।

এদিকে ঈদ মৌসুমে মহাসড়ক অবরোধ করায় মহাসড়কের দুই পাশে অন্তত দশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চান্দের উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

বিষয়:অবরোধ চট্টগ্রাম ঢাকা শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…