চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্তিষ্কে টিউমার হয়ে মারা গেলেন মার্কিন অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৫
বিনোদন
A A
অভিনেত্রী ডার্ক ফ্যাশনে পারফর্ম করছেন, পটভূমিতে কুইন্সবারি পিকচার্সের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩৩ বছর বয়সে  চলে গেলেন মার্কিন টিভি অভিনেত্রী কেলি ম্যাক। শনিবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) কেলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘অপরিসীম দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় কেলির মৃত্যুর খবর ঘোষণা করছি। এমন এক উজ্জ্বল, উষ্ণ আলো পরপারে পাড়ি জমিয়েছে, একসময় যেখানে আমাদের সবাইকেই পৌঁছাতে হবে।’

জানা যায়, পোস্ট-অ্যাপোক্যালিপটিক জম্বি ড্রামা ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন কেলি। দীর্ঘদিন ধরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গ্লিওমা নামক এক ধরনের টিউমারের সঙ্গে লড়াই করছিলেন কেলি ম্যাক। গ্লিওমা হলো একটি টিউমার যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডে হয়ে থাকে।

সহকর্মী, বন্ধু এবং ভক্ত-অনুরাগীরাও কেলির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন। যারা তাকে ‘প্রতিভাবান’ এবং ‘সুইট সোল’ বলে মন্তব্য করছেন। ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজের নবম সিজনে কেলির সহকর্মী ছিলেন আলানা মাস্টারসন। এ অভিনেত্রী লেখেন, আমি খুব গর্বিত শেষ পর্বে একসঙ্গে লড়াই করেছি।

অভিনয় ছাড়াও বিজ্ঞাপন ও ভয়েস-ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন কেলি। ‘ড. পেপার’, ‘রজ স্টোর’, ‘ডেইরি কুইন’, ‘চিক-ফিল-আ’-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন এই অভিনেত্রী। ছোটবেলায় জন্মদিনে ছোট একটি ভিডিও ক্যামেরা উপহার পান কেলি। তারপর থেকেই তার গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেলি ম্যাকমস্তিষ্কে টিউমারমারা গেছেনমার্কিন টিভি অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশনের বিকাশে বিটিভি’র সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

মালদ্বীপ সরকারকে বাংলাদেশের প্রিমিয়াম মৌসুমি আম উপহার

জুলাই ২৯, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

জুলাই ২৯, ২০২৬

আরএমপির অভিযানে বেরিয়ে এলো কুরিয়ার ভ্যানের গোপন চালান

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT