জনপদ

যুক্তরাষ্ট্র ভিসানীতি জারি করায় সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে: জি এম কাদের

জিএম কাদেরের সংবাদ সম্মেলন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিএম কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র যে ভিসানীতি জারি করেছে তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। এই ভিসানীতি আমরা সমর্থন করছি।

সোমবার ১২ জুন দুপুরে শহরের রাইফেলস ক্লাবে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মুল্যস্ফীতি বেড়েছে, আয় কমেছে, রিজার্ভ কমেছে। বাংলাদেশ শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করছে। শ্রীলঙ্কার সাথে আমাদের তফাৎ হচ্ছে, সেখানে মানুষ রাস্তায় নেমেছিল কিন্তু বাংলাদেশের মানুষ এখনও রাস্তায় নামেনি।

এসময় তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে ঠিক হবে না, অবাধ সুষ্ঠু নির্বাচন সবায়ই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনো কোথাও থেকে পায়নি। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কিভাবে নির্বাচন করবো সেটা দলগত ভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিবো।

সম্মেলনের প্রস্তুতি কমিটির সভাপতি আব্দুস সালাম চাকলাদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এড.মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা প্রমূখ।

বিষয়:জি এম কাদের যুক্তরাষ্ট্র ভিসানীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…