চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রেনী কক্ষে দপ্তরির গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

এস কে রাসেল এস কে রাসেল
৪:১৯ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
কিশোরগঞ্জ, জনপদ
A A
শিক্ষা প্রতিষ্ঠানে দপ্তরির গাঁজা সেবনের ভিডিও ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় বড়হাত কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি জুনায়েদ মিয়ার শ্রেণি কক্ষে গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটির সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার এলংজুড়ী ইউনিয়নের বড়হাত কবিলা গ্রামের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়ার ছেলে জুনায়েদ মিয়া ২০১৪ সালে বড়হাত কবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে যোগদান করেন। যোগদানের পর থেকে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে প্রায়ই গাঁজা ও ইয়াবা সেবন করতেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান তার বিরুদ্ধে এলাকায় প্রতিবাদ করার সাহস কারো নেই। প্রতিবাদ করলেই হুমকি ও ধামকি ও মারধরের ঘটনা ঘটতো। জুনাইদের বেপরোয়া হওয়ার পিছনে দায়ি এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেলের ছোট ভাই বাইজিদ ভুইয়া।

Banglabid

সম্প্রতি বিদ্যালয়ের সুসজ্জিত প্রাকপ্রাথমিকের শ্রেণি কক্ষে বসে নির্দ্বিধায় গাঁজা ও ইয়াবা সেবন করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে দপ্তরি জুনায়েদ মিয়ার সাথে কথা হলে ঘটনাটি মিথ্যা দাবি করে বলেন ভিডিওটি এডিট করা।

বড়হাত কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া আক্তার জানান, ভিডিওটি তিনি দেখেননি। এমন কাজ করে থাকলেও স্কুল সময় করেনি, হয়তো স্কুল সময়ের পরে করেছে। যদিও করে থাকে তাহলে তাকে সাবধান করে দিবো।

Reneta

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কাজ মেনে নেয়া যায়না। যদি এমন কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাঁজা সেবনভিডিও ভাইরাল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT