চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র থেকে চীনা বেলুনের ‘সেন্সর’ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সামরিক বাহিনীর ওপর নজরদারী সন্দেহে গুলি করে ভূপাতিত করা প্রথম চীনা গুপ্তচর বেলুনের ‘সেন্সর’ আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। 

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ইউএস নর্দার্ন কমান্ড জানিয়েছে, অনুসন্ধান কর্মীরা বেলুনটির উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে, যার মধ্যে রয়েছে বেলুনটিতে ব্যবহৃত সেন্সর এবং বৈদ্যুতিক যন্ত্রাংশ।

এছাড়া গত সোমবার দক্ষিণ ক্যারোলিনার উপকূলে বেলুনের প্রায় ৩০ থেকে ৪০ ফুট লম্বা একটি অ্যান্টেনা উদ্ধার করা হয়েছে বলে জানায় সামরিক কর্মকর্তারা।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) উদ্ধার হওয়া যন্ত্রাংশগুলো পরীক্ষা-নীরিক্ষা করছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গত ৪ ফেব্রুয়ারি প্রথম বেলুনটি ভূপাতিত করার পর থেকে আরও তিনটি ভসমান বস্তু গুলি করেছে বলে জানা যায়।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, বেলুনটি চীন থেকে পাঠানো হয়েছিল এবং স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোর উপর নজরদারি করছিল। তবে চীন এই দাবি উড়িয়ে দিয়ে বলে এটি শুধুমাত্র আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত করা হয়েছিল।

Reneta

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের এই বেলুনটি দু’দেশের মধ্যে একটি কুটনৈতিক সংকটের জন্ম দিয়েছে। যার মধ্যে রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের চীন সফর বাতিল করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটলান্টিক মহাসাগরচীনচীনা গুপ্তচর বেলুনচীনা বেলুনবেইজিংযুক্তরাষ্ট্রসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT