চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা উপকূলে বন্দর নির্মাণ কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজা উপকূলে নির্মাণাধীন বন্দরের দৃশ্য, যুক্তরাষ্ট্রের উদ্যোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধ বিধ্বস্ত মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী মার্কিন সেনা বাহিনী গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরির কাজ শুরু করেছে।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নির্মাণ কাজ শেষে আগামী মে মাস থেকে গাজাবাসীকে মানবিক সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের চলমান হামলার জন্য গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হওয়ার কারণে গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তাই মার্কিন সেনা বাহিনী গাজা উপকূলের কাছে সমুদ্রের উপর অস্থায়ী বন্দর তৈরির কাজ শুরু করেছে৷ আগামী মে মাসেই সেটি প্রস্তুত হয়ে যাওয়ার কথা।

Banglabid

গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বলেন, গাজা উপকূলে মার্কিন সেনারা অস্থায়ী বন্দর নির্মাণ করবেন কিন্তু এই উদ্যোগের আওতায় গাজার মাটিতে কোনো মার্কিন সেনা পা রাখবে না। এই অস্থায়ী বন্দরের মাধ্যমে গাজায় ২৩ লাখ মানুষের কাছে কীভাবে সহায়তা পৌঁছাবে সেই বিষয়ে কোনো ধারণা এখনও দেয়া হয়নি।

জাতিসংঘের সূত্র অনুযায়ী, ইসরায়েলি চেকপয়েন্টে দীর্ঘ বিলম্বের কারণে গাজায় ত্রাণ পাঠানো বেশ সময় সাপেক্ষ ছিল। সাইপ্রাসের ভূখণ্ডে ইসরায়েলের কর্তৃপক্ষ ত্রাণ সহায়তা পরীক্ষা করার পরেও সেই বিলম্ব হয়েই যাচ্ছে। অস্থায়ী বন্দর তৈরির কাজ শেষ হলে প্রথম পর্যায়ে ৯০টি ট্রাক সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে পারবে। কাজ পুরোপুরি শেষ হলে ১৫০ ট্রাক সেই বন্দরে প্রবেশ করতে পারবে৷।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সেখানে নিরাপত্তা ও লজিস্টিক্স ব্যবস্থাপনায় সহায়তা করবে। মার্কিন সৈন্যদের সুরক্ষা নিশ্চিত করতে কয়েক হাজার ইসরায়েলি সৈন্যের এক বিশেষ ব্রিগেড সক্রিয় রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজ শুরুগাজা উপকূলবন্দর নির্মাণযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT