বাংলাদেশ

কীভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ ইতিবাচক পরিবর্তন আনে তা জানতে বলল মার্কিন দূতাবাস

প্রতিবাদকারীরা রাস্তায় বিক্ষোভ করছে, আগুন জ্বলছে, পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন রাস্তায় বিক্ষোভ করছে, আগুন জ্বলছে, পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কীভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ ইতিবাচক পরিবর্তন আনে তা জানার কথা বলে নিজেদের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিডিওটিতে শান্তিপূর্ণ আন্দোলন থেকে প্রাপ্ত ফলাফলের কথা তুলে ধরা হয়েছে।

ভিডিওতে বলা হয়, গবেষণায় দেখা যায় যে ১৯০০ এবং ২০০৬ এর মধ্যে অহিংস আন্দোলনগুলো সহিংস প্রতিবাদের চেয়ে দ্বিগুণেরও বেশি কার্যকর ছিল। যেসব আন্দোলনে সহিংসতার পথ নেয়া হয়, তা সাধারণত লক্ষ্য অর্জন ছাড়াই ভয়াবহ ফল বয়ে আনে।

অন্যদিকে, এই পোস্টের ঘণ্টা দুয়েকের মধ্যে ২৮ অক্টোবরের অন্দোলনে সহিংসতা নিয়ে বিবৃতি দেয় ৭টি দেশ।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশের সময় ঘটা সহিংসতায় তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং প্রাণহানি ও আহতদের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি।

আন্তর্জাতিক শান্তিপূর্ণ প্রতিবাদ ও নির্বাচনী ইভেন্টের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবৃতিতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সকল অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

বিবৃতি দেওয়া ৭টি দেশ হলো- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সাউথ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

বিষয়:দূতাবাস মার্কিন দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…