ঢাকায় আসছেন অর্থনীতি-শ্রম বিষয়ক মার্কিন প্রতিনিধি দল

দুটি মহিলার ছবি, যারা বাংলাদেশে আসা মার্কিন অর্থনীতি-শ্রম প্রতিনিধি দলের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি উন্নয়নে সহায়তার লক্ষে একটি মার্কিন প্রতিনিধিদল সফরে আসছে। আগামী ২২ থেকে ২৫ নভেম্বর চার দিনের সফর করবে দলটি।
ওয়াশিংটন স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে রডরিগেজ ও লি’র ঢাকা সফরের তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এবং লেবার দপ্তর থেকে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি বিশেষ প্রতিনিধির শেষ ঢাকা সফর হবে।
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, অর্থপূর্ণ এবং মানসম্পন্ন চাকরির বিষয়ে প্রতিনিধিদলের এই সফর হবে।
ঢাকা সফরকালে মার্কিন প্রতিনিধিদলটি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের পোশাক উৎপাদনকারী এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবে।
প্রতিনিধিদলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের কীভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন।






