মহাবিশ্ব নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মহাবিশ্ব সৃষ্টির রহস্য কী, মহাবিশ্বের বয়স কত, কত শত বছর আগে এর সৃষ্টি হয় এছাড়া মহাবিশ্বের ধ্বংসই বা কবে হবে? ইত্যাদি নিয়ে প্রতিনিয়ত চলছে নানা রকম জল্পনা-কল্পনা। সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন সব সময়ই দেখা যায়, সেটি হলো পৃথিবী আর কতদিন পর ধ্বংস হবে। এর আগে বেশ কয়েকবার গবেষণা করে এই প্রশ্নের উত্তর খুঁজেছে বিজ্ঞানীরা। তবে আগের সব হিসেবে উল্টে দিয়েছে নতুন এক গবেষণা।








