চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল ইরানে প্রতিশোধমূলক আক্রমণ করলে পাশে থাকবে না যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইসরায়েল, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা একসঙ্গে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল যদি ইরানে আক্রমণ চালায় তাহলে যুক্তরাষ্ট্র আক্রমণে অংশ নেবে না।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে (১৪ এপ্রিল) রোববার গভীর রাতে ইসরায়েলে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরপর এক ফোনালাপে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এই কথা বলেন বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।

ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন- ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, ইসরায়েল যেন ইরানে পাল্টা হামলা না চালায়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন যে, নেতানিয়াহু ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধে জড়াতে চান। তিনি এ ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।

হোয়াইট হাউসের এই কর্মকর্তার মতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর যৌথ প্রতিরক্ষামূলক পদক্ষেপের কারণে ইরানের আক্রমণ প্রতিহত করা হয়েছে বলেও নেতানিয়াহুকে জানান জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, আপনি একটি জয় পেয়েছেন, এই জয়টিই নিন।

হোয়াইট হাউসের শীর্ষ জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি রবিবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আত্মরক্ষায় সহায়তা করতে থাকবে, তবে তারা যুদ্ধ চায় না।

তবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার মন্ত্রী বেনি গানজ বলেছেন, আমরা একটি আঞ্চলিক জোট গঠন করব এবং যখন আমাদের জন্য উপযুক্ত সময় আসবে তখন আমরা ইরানের ওপর প্রতিশোধ নিব।

Reneta

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দু’জন পদস্থ কর্মকর্তাসহ মোট ১৩ জন নিহত হন। এই হামলার প্রতিশোধ নিতে তেহেরানের এই ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা। কিন্তু বেশির ভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইসরায়েলনেতানিয়াহুবাইডেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান

আগস্ট ৭, ২০২৬

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

আগস্ট ৭, ২০২৬

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT