আন্তর্জাতিক

কিউবাকে সন্ত্রাসীদেশের তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ভাষণ দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ভাষণ দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা ও প্রেসিডেন্টের প্যাড।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সন্ত্রাসীদেশের তালিকা থেকে কিউবাকে বাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক বিবৃতি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বন্দীদের মুক্তি চুক্তির অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসের বিবৃতি প্রকাশের কিছু সময় পরে কিউবা ঘোষণা করে, বিভিন্ন অপরাধে আটক ৫৫৩ জন বন্দীকে মুক্তি দেবে তারা।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালে কিউবাকে সন্ত্রাসীদেশ হিসেবে তালিকা ভুক্ত করে এবং দেশটিতে মার্কিন অর্থনৈতিক সহায়তা এবং অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছিলেন।

মার্কিন এই পদক্ষেপ বিষয়ে কিউবা সরকার বলেছে, বাইডেন সরকার সঠিক দিদ্ধান্ত নিয়েছে। কিউবা উত্তর কোরিয়া, সিরিয়া এবং ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী দেশের তালিকায় ছিল।

২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবাকে সন্ত্রাসবাদ দেশের তালিকা থেকে ফিরিয়ে আনার পর ক্ষমতায় আসার পর ট্রাম্প আবার কিউবাকে সন্ত্রাসীদেশের তালিকায় তালিকাভুক্ত করে। তখন সেই সময়ে কিউবা এই পদক্ষেপকে রাজনৈতিক সুবিধাবাদ বলে অভিহিত করেছিল।

 

বিষয়:কিউবা বাদ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…