চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুতর আবহাওয়া ঝুঁকির সম্মুখীন যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গুরুতর আবহাওয়া ঝুঁকির সম্মুখীন হয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ। প্রচণ্ড ঝড়, টর্নেডো, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের কবলে পড়ে নানা ধরণের দুর্ভোগ পোহাচ্ছে দেশটির বাসিন্দারা। 

সিএনএন জানিয়েছে, গতকাল (৭ আগস্ট) সোমবার রাত থেকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ১২০ মিলিয়নেরও বেশি মানুষ প্রচণ্ড বজ্রঝড়ের সম্মুখীন হয়েছেন। ঝড় থেকেই সৃষ্টি হয় শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি এবং কয়েকটি টর্নেডো।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল রাত ৮টা নাগাদ যুক্তরাষ্ট্রের ১১টি রাজ্যে ১০ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে থমকে যায় জনজীবন।

বেশ কয়েকটি রাজ্যে প্রচণ্ড ঝড়ের কারণে বড় বড় গাছ রাস্তায় উপড়ে পড়ে। ফলে বেশ কয়েকটি স্থানে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল।

ওয়াশিংটন ডিসি এলাকায় মার্কিন সরকারী কার্যালয়গুলো গতকাল সোমবার ভোর থেকে বন্ধ করে দেওয়া হয়।

Reneta

ওয়াশিংটন এলাকায় লাইব্রেরি, জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, পুল এবং অন্যান্য পৌরসভা এবং ফেডারেল পরিষেবাগুলোও তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়।

ইউএস অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে ফেডারেল কর্মচারীদের বিকাল ৩টার পর ঘরে চলে যেতে বলা হয়।

যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুসারে, ঝড়ের কারণে ২,৬০০টিরও বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে ১০২টি ওয়াশিংটন রিগান জাতীয় বিমানবন্দরে এবং ৩৫টি ওয়াশিংটন ডুলসে রয়েছে।

এছাড়াও শুধুমাত্র ঝড় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিলম্বিত হয়েছে আরও ৭,৭০০টি মার্কিন ফ্লাইট ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঝড়টর্নেডোবজ্রঝড়ভারী বৃষ্টিযুক্তরাষ্ট্রশিলাবৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT