আরো হামলা চালানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ও ইরানের প্রেসিডেন্টের ছবি, যেখানে দুই নেতা আলাদা আলাদা স্থানে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
চলমান ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যে সিরিয়া ও ইরাকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, জর্ডানে মার্কিন সৈন্য হত্যার প্রতিশোধ হিসেবে সিরিয়া-ইরাক সীমান্তে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ৮৫টি লক্ষ্যবস্তুতে তারা সফল হামলা চালিয়েছে। আরো হামলা চালানো হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ ভূখণ্ডে হামলা হলে কঠোর জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। গাজাবাসীর শেষ আশ্রয়স্থল রাফাহ অঞ্চলে ইসরাইল হামলা চালানোর ঘোষণা দেওয়ায় আতঙ্কে রয়েছেন ফিলিস্তিনিরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



