আন্তর্জাতিক

পশ্চিমা একক আধিপত্যের সময় শেষ: পুতিন

পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটি অফিসে বসে আলোচনা করছেন, পেছনে রাশিয়ার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পশ্চিমাদের একক আধিপত্যের ‘ঐতিহাসিক সময়’ শেষ হয়ে আসছে মন্তব্য করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এক কেন্দ্রিক বিশ্ব এখন অতীতের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাই শেষ পর্যন্ত বিশ্বের ভবিষ্যৎ নিয়ে রাশিয়া ও গুরুত্বপূর্ণ পরাশক্তির সঙ্গে আলোচনায় বসতে হবে পশ্চিমাদের।

তার অভিযোগ, পশ্চিমারা রাশিয়াকে নিয়ে বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা ভূরাজনৈতিক খেলা খেলছে। বিশ্বের বেশির ভাগ সমস্যা সৃষ্টির জন্য তিনি পশ্চিমাদেরকে দায়ী করে বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের দায়ও তাদের।

পুতিন সতর্ক করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক ও অনিশ্চিত দশকের মুখোমুখি হতে চলেছে বিশ্ব।

বিষয়:ভ্লাদিমির পুতিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…