বাংলাদেশ

নারায়ণগঞ্জের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে অগ্নিনির্বাপণ কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে একটি বড় অগ্নিকাণ্ডের সময় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবশেষে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের আগুন। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আজ (৩ ফেব্রিয়ারি) বিকাল ৫টা ১৫ মিনিটে এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আজ দুপুর ১ টা ১৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট দুপুর ১টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

আজ দুপুরে নারায়ণগঞ্জের হাজিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, নারায়ণগঞ্জের হাজিগঞ্জে ডিসি বাংলোর সামনে বিআইডব্লিউটিএ এর স্তুপ করে রাখা পাইপে আগুন লেগে যায়।

তবে আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

বিষয়:অগ্নিকাণ্ড আগুন নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…