পরিবেশ

শীতের বিদায়বার্তা জানান দিচ্ছে প্রকৃতি

উচ্চ ভবনের ছাদে বাতাসের দিক নির্দেশক দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ ভবনের ছাদে বাতাসের দিক নির্দেশক, আকাশে মেঘের ছায়া, শহরের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারাদেশে শীতের প্রভাব কমে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। যেসব জেলায় এখনও শৈত্যপ্রবাহ চলছে তা আগামী দুই দিনে কমে আসবে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর।

রোববার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ দিনও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এই দিনও শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:সারাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…