কক্সবাজার

সমুদ্র সৈকতে পর্যটকের আকস্মিক মৃত্যু

সন্ধ্যায় সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য, শান্ত পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে আকস্মিক ঢলে পড়ে গিয়ে মতিউর রহমান নামক ৪০ বছর বয়সী একজন পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা জেলার বুড়িশ্চং এলাকার বাসিন্দা।

আজ (২৭ এপ্রিল) শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটেছে বলে জানান সাগরে গোসলরত পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।

তিনি বলেন, কর্তব্যরত লাইফ গার্ড কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিক ওই পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, তীব্র গরমে হিটস্ট্রোকে নাকি অন্য কোন রোগে মারা গেছেন তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে। মারা যাওয়া পর্যটকের মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়:পর্যটকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…