কক্সবাজার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে অসুস্থ পর্যটকের মৃত্যু

কক্সবাজার সৈকতে ছায়াযুক্ত চেয়ার ও ছাতা, পর্যটকরা সমুদ্রে স্নান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতে পর্যটকেরা সমুদ্রে স্নান ও বিশ্রাম নিচ্ছেন, সুন্দর আবহাওয়া ও পর্যটন কেন্দ্রের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারে সাগরে গোসলে নেমে অসুস্থ হয়ে ফেরদৌস খান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত পর্যটক ঢাকার ৭০/২ দক্ষিণ কমলাপুরের বাসিন্দা।।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকেল ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে আপেল মাহমুদ বলেন, বিকেলে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে ফেরদৌস খানসহ ৫ বন্ধু গোসলে নামে। গোসলের একপর্যায়ে ফেরদৌস অসুস্থতা বোধ করার কথা জানায় বন্ধুদের। এতে বন্ধুরা তাকে গোসল থেকে নিয়ে সৈকতে কিটকটে বসায়। এসময় তিনি অবচেতন হয়ে পড়েন।

তিনি বলেন, এসময় বন্ধুরা ফেরদৌসকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাতে ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হৃদরোগে তার মৃত্যু হয়েছে। লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।

বিষয়:পর্যটকের মৃত্যু সাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…