ডাকাত আতঙ্কের রাজধানীবাসীকে নির্ভয়ে রাত কাটাতে পাড়া-মহল্লায় শিক্ষার্থী ও তরুণরা পাহারা দিচ্ছে। সহযোগিতা করছেন বয়স্করাও। পুলিশবিহীন রাতের শহরে লাঠি হাতে পাহারা আর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে তারা। এতে আতঙ্ক কাটছে নগরবাসীর। বাজারে অতিরিক্ত মূল্য রোধের পাশাপাশি চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধেও সোচ্চার শিক্ষার্থীরা।








